Bitolpoka farms premium mealworms and superworms. Stop wasting money on chemical feeds—give your poultry and pets the organic protein they crave.
Trusted by 500+ local farmers
Farmed FreshNever warehoused
Cash on DeliveryPay at your door
NationwideFast 48h shipping
Premium Live Feed
100% Organic Feed
High Yield
50%+ Pure Protein
100% Live Delivery
100% Organic Feed
Choose Your Live Feed
Mix and match different items into your cart. Delivery is a single flat rate.
Couldn't load products
No products found in the database. Please add products via your Admin Panel.
How Cash-On-Delivery Works
1
Place Your Order
Mix items in your cart, checkout once, and share your delivery details.
2
We Pack It Fresh
Your batch is pulled and packed the same day — never old stock.
3
Pay When It Arrives
Inspect your order at the door, then pay the rider in cash.
Learn to Breed at Home
Free Farming Guides (A-Z)
Read our step-by-step instructions to successfully breed your own live feed right at home.
Superworm Guide
Learn the step-by-step cup separation method for breeding.
Mealworm Guide
The easier, box-bred method for quick and continuous harvesting.
Your Selection
Shopping Cart
Delivery Details
Order Confirmed!
Bitolpoka.com · Farm Guide
সুপারওয়ার্ম চাষের সম্পূর্ণ গাইডলাইন
ডিম থেকে বিটাল পর্যন্ত — সম্পূর্ণ (A-Z) ধাপে ধাপে নির্দেশিকা।
❓ সুপারওয়ার্ম কী ও এর উপকারিতা
সুপারওয়ার্ম (Zophobas morio) হলো একধরনের ডার্কলিং বিটল প্রজাতির লার্ভা, যা আকারে মিলওয়ার্মের চেয়ে বড় ও পুষ্টিগুণে সমৃদ্ধ। এটি ইউরোপিয়ান উনীয়নের সার্টিফাইড একটি পোকা যা মুরগি, কোয়েল পাখি, ব্যাঙ ও অ্যাকুরিয়ামের মাছের জন্য উচ্চ-প্রোটিনযুক্ত জীবন্ত খাবার হিসেবে বিশ্বব্যাপী ব্যবহৃত হয়। ঘরে বসে অল্প জায়গায় এটি লাভজনকভাবে চাষ করা সম্ভব, তবে পিউপা তৈরির জন্য কিছুটা বাড়তি যত্ন প্রয়োজন হয়।
🐞 ধাপ ১: মাদার বিটাল চাষের নিয়ম
সেটআপ: মাদারগুলো পাওয়ার পর একটি গামলায় ১ ইঞ্চি গমের ভুসি দিয়ে তার ভেতর ছেড়ে দিন।
খাবার: এদের পানির চাহিদা মেটাতে সস্তা সবজি যেমন—আলু, পেঁপে বা শসা পাতলা করে কেটে ভুসির উপরে দিন। সবজি পচে যাবার আগে তুলে ফেলুন।
ডিম/বাচ্চা সংগ্রহ: প্রতি ১৫-২০ দিন পরপর গামলার পুরনো ভুসিগুলো চেলে বা আলাদা করে অন্য একটি পাত্রে সরিয়ে রাখুন (এতেই ডিম থাকে)। এরপর মাদারগুলোকে আবার নতুন ভুসিতে রাখুন।
📦 ধাপ ২: ডিম ফোটা ও লার্ভা বৃদ্ধি
মাদার থেকে ১৫-২০ দিনের ভিতর ডিম ফোটে। এই লার্ভাই মূল বিক্রয়যোগ্য পণ্য এবং পশু পাখির খাবার। ডিম থেকে ফোটার পর ১-১.৫ মাস হলে লারভা গুলো খাওয়ানোর উপযোগী হয় এবং মাদার বানানোর উপযোগী পূর্ণাঙ্গ লার্ভা হতে প্রায় ৪-৫ মাস সময় লাগে।
বক্স: মসৃণ দেয়ালযুক্ত প্লাস্টিকের ট্রে বা গামলা ব্যবহার করুন।
বেডিং: বক্সের নিচে ২-৩ ইঞ্চি গমের ভুষি (Wheat Bran) দিন।
পানির উৎস: সরাসরি পানি নয় — মিষ্টি কুমড়া, গাজর বা আলু দিন।
🛌 ধাপ ৩: পিউপা তৈরি (সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ)
সুপারওয়ার্ম একসাথে থাকলে পিউপা হয় না — ৩-৪ মাস বয়সী বড় লার্ভাগুলোকে আলাদা ছোট সসের কাপে একটি একটি করে রাখতে হবে।
কাপে কোনো খাবার বা পানি দেওয়া যাবে না।
অন্ধকার জায়গায় রাখলে ১-২ সপ্তাহের মধ্যে পিউপা হবে।
পিউপা হবার ৭-১০ দিনের ভিতর মাদার হবে।
🔄 ধাপ ৪: নতুন বিটল ও চক্র পুনরাবৃত্তি
পিউপা থেকে নতুন মাদার বিটাল বের হলে তাদের আবার মূল ভুষির বক্সে দিন। এখান থেকেই ধাপ ১ আবার শুরু হয় — বিটল ডিম পাড়ে, ডিম লার্ভা হয়, আর খামার চলতেই থাকে।
⚠️ সতর্কতা (Safety & Maintenance)
বক্সে কখনোই পানি স্প্রে করবেন না — মাইটস বা ফাঙ্গাস আক্রমণ করবে। সবজিগুলো যেন পচে না যায় সেদিকে খেয়াল রাখবেন।
Bitolpoka.com · Farm Guide
মিলওয়ার্ম চাষের সম্পূর্ণ গাইডলাইন
ডিম থেকে বিটাল পর্যন্ত — সম্পূর্ণ (A-Z) ধাপে ধাপে নির্দেশিকা।
❓ মিলওয়ার্ম কী ও এর উপকারিতা
মিলওয়ার্ম (Tenebrio molitor) হলো সুপারওয়ার্মের মতোই একই ডার্কলিং বিটল পরিবারের লার্ভা, তবে আকারে ছোট। এটি পোষা সরীসৃপ, পাখি, ব্যাঙ ও অ্যাকুরিয়ামের মাছের জন্য জনপ্রিয় উচ্চ-প্রোটিনযুক্ত জীবন্ত খাবার। সবচেয়ে বড় সুবিধা হলো — মিলওয়ার্ম চাষ সুপারওয়ার্মের চেয়ে অনেক সহজ ও কম পরিশ্রমসাধ্য।
কেন সহজ? মিলওয়ার্ম সুপারওয়ার্মের চেয়ে সহজ চাষযোগ্য কারণ প্রতিটি লার্ভাকে আলাদা কাপে রাখার কোনো প্রয়োজন নেই — এরা বক্সেই একসাথে পিউপা হয়ে যায়। জীবনচক্রও সুপারওয়ার্মের চেয়ে প্রায় দ্বিগুণ দ্রুত — মাত্র ২-২.৫ মাসে পূর্ণাঙ্গ হয়।
🐞 ধাপ ১: মাদার বিটাল চাষের নিয়ম
সেটআপ: মাদারগুলো পাওয়ার পর একটি গামলায় ১ ইঞ্চি গমের ভুসি দিয়ে তার ভেতর ছেড়ে দিন।
খাবার: এদের পানির চাহিদা মেটাতে সস্তা সবজি যেমন—আলু, পেঁপে বা শসা পাতলা করে কেটে ভুসির উপরে দিন। সবজি পচে যাবার আগে তুলে ফেলুন।
ডিম/বাচ্চা সংগ্রহ: প্রতি ১৫-২০ দিন পরপর গামলার পুরনো ভুসিগুলো চেলে বা আলাদা করে অন্য একটি পাত্রে সরিয়ে রাখুন (এতেই ডিম থাকে)। এরপর মাদারগুলোকে আবার নতুন ভুসিতে রাখুন।
📦 ধাপ ২: ডিম ফোটা ও লার্ভা বৃদ্ধি
ডিম ফুটে বের হওয়া লার্ভাই মূল ফিড ও বিক্রয়যোগ্য পণ্য। লারভা খাবারের উপযুগত হতে মাত্র ১-১.৫ মাস সময় লাগে এবং মাদার হওয়ার উপযুগত পূর্ণাঙ্গ লার্ভা হতে প্রায় ২-২.৫ মাস সময় লাগে — সুপারওয়ার্মের প্রায় অর্ধেক সময়।
বক্স ও বেডিং: মসৃণ প্লাস্টিকের বক্সে ১-২ ইঞ্চি গমের ভুষি ও সবজি দিন।
🛌 ধাপ ৩: পিউপা তৈরি (সবচেয়ে সহজ ধাপ)
আলাদা কাপে রাখার প্রয়োজন নেই — বক্সেই একসাথে পিউপা হয়ে যায়।
চোখে পড়লে পিউপাগুলো আলাদা বক্সে তুলে রাখা ভালো, তবে এটি বাধ্যতামূলক নয়।
সুপারওয়ার্মের মতো একক কাপে রাখার কোনোই প্রয়োজন নেই।
🔄 ধাপ ৪: নতুন বিটাল ও চক্র পুনরাবৃত্তি
পিউপা থেকে নতুন বিটাল বের হলে তাদের আবার মূল ভুষির বক্সে দিন। এখান থেকেই ধাপ ১ আবার শুরু হয় — বিটাল ডিম পাড়ে, ডিম লার্ভা হয়, আর খামার চলতেই থাকে।
⚠️ সতর্কতা (Safety & Maintenance)
বক্সে কখনোই পানি স্প্রে করবেন না — মাইটস বা ফাঙ্গাস আক্রমণ করবে। অতিরিক্ত আর্দ্রতা থেকে খামারকে দূরে রাখুন।